ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
নিজের হায়াতের বিনিময়ে খালেদা জিয়ার হায়াত বাড়ানোর প্রার্থনা করলেন মনিরুল হক চৌধুরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 December, 2025, 8:11 PM

নিজের হায়াতের বিনিময়ে খালেদা জিয়ার হায়াত বাড়ানোর প্রার্থনা করলেন মনিরুল হক চৌধুরী

নিজের হায়াতের বিনিময়ে খালেদা জিয়ার হায়াত বাড়ানোর প্রার্থনা করলেন মনিরুল হক চৌধুরী

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাতে কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হায়াত বাড়াই দাও। জাতির এই ক্রান্তিলগ্নে নেত্রীকে আজ ভীষণ প্রয়োজন।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে কালীরবাজার ইউনিয়ন বিএনপি আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নিজের হায়াতের বিনিময়ে খালেদা জিয়ার হায়াত বাড়ানোর প্রার্থনা করলেন মনিরুল হক চৌধুরী

নিজের হায়াতের বিনিময়ে খালেদা জিয়ার হায়াত বাড়ানোর প্রার্থনা করলেন মনিরুল হক চৌধুরী


মনিরুল হক চৌধুরী বলেন, আমরা এমন এক নেত্রীর রাজনীতি করি যিনি তাঁর তাবত জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। স্বৈরাচারী হাসিনার জেল জুলুম সহ্য করে দেশে থেকেছেন, এদেশের মুক্তিকামী জনগণের কথা ভেবে। দেশের এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আজ তিনি সংকটাপন্ন। আমরা আপোষহীন নেত্রীর সুস্থতার জন্য দোয়া করি, আপনারাও মনখুলে নেত্রীর জন্য দোয়া করবেন।  

গতকাল ও আজ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদকা হিসেবে বিভিন্ন এতিমখানায় ১৮ টি বকরী (খাশি) উপহার দেয়া হয়। 

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, তরিকুল ইসলাম সূজন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক কাউন্সিলর হাজী আবদুস সালাম মাসুক, খলিলুর রহমান মজুমদার, কাজী মাহবুবুর রহমান,  ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, বিএনপি নেতা মোস্তফা কামাল, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status