|
চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নতুন সময় প্রতিবেদক
|
![]() চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। আনোয়ারুল ইসলাম বলেন, রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকার একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। তিনি বলেন, বিকেল ৪টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ছয় মিনিট পর, ৪টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
