ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
শেরপুর- ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক
রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Monday, 1 December, 2025, 4:46 PM

শেরপুর- ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক

শেরপুর- ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক

শেরপুর ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। রবিবার(৩০ নভেম্বর) রাতে হালুয়াঘাটের উত্তর নলকুড়া এবং শ্রীবরদীর টিলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে হালুয়াঘাটের উত্তর নলকুড়া এলাকা থেকে বিপুল পরিমাণ জিলেট ব্লেড এবং শ্রীবরদীর টিলাপাড়া এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২১৬ বোতল মদ উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ ৩২ হাজার টাকা।

তিনি আরও জানান,শেরপুর- ময়মনসিংহ আন্তর্জাতিক সীমানা এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করে যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status