ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
আবারও ‘ক্রিটিক্যাল’ খালেদা জিয়ার অবস্থা, নেওয়া হয়েছে ‘ভেন্টিলেশনে’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 December, 2025, 2:38 PM
সর্বশেষ আপডেট: Monday, 1 December, 2025, 3:59 PM

আবারও ‘ক্রিটিক্যাল’ খালেদা জিয়ার অবস্থা, নেওয়া হয়েছে ‘ভেন্টিলেশনে’

আবারও ‘ক্রিটিক্যাল’ খালেদা জিয়ার অবস্থা, নেওয়া হয়েছে ‘ভেন্টিলেশনে’

ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণে সংকটাপন্ন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল, গতকাল রাত থেকে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়েছে৷'

আহমেদ আজম সাংবাদিকদের বলেন, 'কালকে গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনেই উনি আছেনএখনও বলবার মতো কোনো কন্ডিশনে উনি আসেন নাই। বলা যায়, উনি খুব ডিপ কন্ডিশনেআমি ঠিক ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটুকুই বলতে চাই, উনি খুব ডিপ কন্ডিশনেই আছেন। এটাকে আপনার ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন।'

এর আগে আজ দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'শুধু এটুকু বলতে পারি যে তিনি অসুস্থ, এবং আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সব চিকিৎসককে যুক্ত রেখেই চিকিৎসা কার্যক্রম চলছে।'

এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। 'অতএব, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।'

গত ২৩ নভেম্বরের থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর বৃহস্পতিবার থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status