রাষ্ট্র মেরামত অংশ হিসেবে বিএনপি নিরালস ভাবে কাজ করবে : এমবিএম মোশারফ হোসেন
তুষার হাওলাদার, কলাপাড়ায়
প্রকাশ: Saturday, 29 November, 2025, 2:53 PM
রাষ্ট্র মেরামত অংশ হিসেবে বিএনপি নিরালস ভাবে কাজ করবে : এমবিএম মোশারফ হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত আগামী বাংলাদেশ বিনির্মানে রাষ্ট্র মেরামত অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নিরলস ভাবে কাজ করবে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে চাকামাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শনিবার বেলা সাড়ে ১১টায় বিশাল এক অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন একথা বলেন।
তিনি আরও বলেন, মুসলিম হোক বা সনাতন আমরা সবাই ভাই ভাই। আপনাদের নিরাপত্তা, মর্যাদা ও ভ্রাতৃত্ব রক্ষায় আমি প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক ভাবে উভয় সম্প্রদায়ের সমান অধিকার ও সমান উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
স্থানীয় উন্নয়ন নিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বিএনপি ক্ষমতায় এলে কলাপাড়া–রাঙ্গাবালীর দীর্ঘদিনের চাহিদা পূরণে প্রশাসনিক সংস্কার, বেরিবাঁধ উন্নয়নসহ নানামুখী পদক্ষেপ নেওয়া হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু , পৌরস বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক, মুসা তাওহীদ নাননু মুন্সী।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারা বলেন, “দলের প্রতি আস্থা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” জনসভায় ভোটারদের উপস্থিতি ও উদ্দীপনা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে।