ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
পটুয়াখালী-৩ ভাড়াটিয়া প্রার্থী মেনে নেয়া হবেনা- হাসান মামুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 November, 2025, 2:41 PM

পটুয়াখালী-৩ ভাড়াটিয়া প্রার্থী মেনে নেয়া হবেনা- হাসান মামুন

পটুয়াখালী-৩ ভাড়াটিয়া প্রার্থী মেনে নেয়া হবেনা- হাসান মামুন

আসনে বিএনপি মনোনীত তার চেয়ে যোগ্য যদি অন্য কোন  দেয়া হয় তাতে কোন আপত্তি নেই কিন্তু কোন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে বিএনপি মনোনীত তার চেয়ে যোগ্য যদি অন্য কোন প্রার্থী দেয়া হয় তাতে কোন আপত্তি নেই কিন্তু কোন ভাড়াটিয়া প্রার্থী মেনে নেয়া হবেনা- বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হাসান মামুন।
 
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক" এই প্রতিপাদ্যের আলোকে, গতকাল শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ বিকাল ৪ টায় পটুয়াখালীর গলাচিপার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে পানপট্টি ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পটুয়াখালী-৩ ভাড়াটিয়া প্রার্থী মেনে নেয়া হবেনা- হাসান মামুন

পটুয়াখালী-৩ ভাড়াটিয়া প্রার্থী মেনে নেয়া হবেনা- হাসান মামুন

উক্ত সভায় পানপট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. হালিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আ. সত্তার হাওলাদার।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আব্দুস সালাম মৃধা, এ্যাড.হাবিবুর রহমান হিরু, মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মো. মিজানুর রহমান খন্দকার, যুবদলের মো. শাহিন খন্দকার, মো. মোস্তাফিজুর রহমান মঈন, গলাচিপা পৌর বিএনপি’র মো. মিজানুর রহমান, মো. জসিম উদ্দিন খানসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় হাসান মামুন আরও বলেন, রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সরকার গঠনে সহায়তার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহবান জানান। বিভিন্ন সংখ্যালঘু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আপনাদের নিরাপত্তা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সর্বদা পাশে আছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে গলাচিপা-দশমিনাসহ সারা বাংলাদেশকে উন্নয়নের রোলমডেলে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status