ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
উপজেলার রাধানগর ইউনিয়নে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল যব্দ করে বিজিবি
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
প্রকাশ: Saturday, 29 November, 2025, 2:14 PM

উপজেলার রাধানগর ইউনিয়নে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল যব্দ করে বিজিবি

উপজেলার রাধানগর ইউনিয়নে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল যব্দ করে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৭৫ বোতল ভারতীয় ফেনিসিডিল জব্দ করেছে বিজিবি। শুক্রবার সকাল ১১ টার দিকে রাধানগর এলাকা থেকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) বিভিষণ বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় এই ফেনসিডিল জব্দ করে।

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন। তিনি আরো জানান, বিভিষণ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মজনু আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল রাধানগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করা ফেনসিডিল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status