|
তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঘিলাছড়ি ইউনিয়ন ফুটবল একাদশ
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঘিলাছড়ি ইউনিয়ন ফুটবল একাদশ শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৩টায় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমার সভাপতিত্বে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ তানভীর হাসান সিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদ উল্লাহ, জামায়াতের সাধারণ সম্পাদক রেজাউল করিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সহসাংগঠনিক সম্পাদক জিকু কুমার দেসহ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। ফাইনাল ম্যাচে ঘিলাছড়ি ইউনিয়ন একাদশ বনাম বাঙ্গালহালিয়া ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়ে নিধারিত সময়ে গোলশূন্য হয়ে ম্যাচ ড্র হয়। শেষ পর্যন্ত ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ঘিলাছড়ি ইউনিয়ন ফুটবল একাদশ ৪-৩ গোলে বাঙ্গালহালিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এরপর ম্যাচ শেষে উভয়দলকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
