|
১৬৬ কেজি ওজনের ভোল মাছ ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রয়
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() ১৬৬ কেজি ওজনের ভোল মাছ ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রয় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গিয়ে হঠাৎ জেলের জালে বিশাল এই ভোল মাছটি আটকে পড়ে। অতিরিক্ত ওজনের কারণে মাছটি নৌকায় তুলতে বেশ বেগ পেতে হয় জেলেদের। নৌকার মালিক জানান, এত বড় মাছ তুলতে তাদের যথেষ্ট কষ্ট হয়েছে। জেলে সাইফুল ইসলাম বলেন, “এত বড় মাছ জীবনে কখনও দেখিনি, মাছটি তুলতে হিমশিম খেতে হয়েছে।” মাছটির প্রাথমিক দাম ২ লাখ টাকা হাঁকানো হলেও পরে বাহারছড়ার মাছ ব্যবসায়ী করিম সওদাগর ১ লাখ ৮০ হাজার টাকায় এটি ক্রয় করেন। টেকনাফ লামার বাজারের আড়তে মাছটি বিক্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ক্রেতা করিম সওদাগর জানান, মাছটি রাজধানী ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় জেলেরা জানান, এত বড় ভোল মাছ বহু বছর ধরে তাদের জালে ধরা পড়ে না। বিরল এই মাছটি ধরা পড়ায় এলাকায় উৎসাহ ও কৌতূহল ছড়িয়ে পড়েছে। এর আগে গত ২২ নভেম্বর সেন্টমার্টিন উপকূলে জেলে আব্দুল গণির জালে ধরা পড়েছির বিরল ও উচ্চমূল্যের কালো পোয়া মাছ। যার ওজন ছিল ৩২ কেজি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
