|
গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ ভূক্তভূগী'র স্বজনরা বলেন, কয়েকদিন পূর্বে ওই পোষাক শ্রমিকের বাড়ি ঘরে ভাঙচুর, হামলা ও ভূক্তভূগীকে মারধরের হুমকি দেয় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা। ওই হুমকির পর রোববার (২৩নভেম্বর) রাতে শ্রমিকের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। এ নিয়ে থানায় অভিযোগ করে আইনি প্রক্রিয়ায় বিচার প্রত্যাশা করেছেন ভূক্তভূগী ও পরিবারের স্বজনেরা। ভূক্তভূগী শাকিল সাংবাদিকদের বলেন, কয়েকদিন ধরে নানা হুমকি দিয়ে আসছিলো এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। পরে গতকাল (রোববার২৩নভেম্বর) রাতে দেশীয় অস্ত্রহাতে চিহ্নিত ও অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়ে নির্মাণাধীন স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়। এসময় প্রাণ নাশের হুমকিও দেয়া হয় শাকিল ও তার পরিবারের সদস্যদের। আইনী পদক্ষেপ গ্রহণ করলে প্রাণ নাশের হুমকিতে আতঙ্কিত ভূক্তভূগী ও তাঁর পরিবারের সদস্যরা। এ নিয়ে থানায় অভিযোগ দিয়ে সুস্থ বিচার প্রত্যাশা করেছেন ভূক্তভূগী ও পরিবারের স্বজনেরা। অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করা হয়। এছারা এ বিষয়ে আইনী ভাবে সমাধানের প্রস্তাব উপেক্ষা করে স্থানীয় মিমাংশায় বসতে বলা হয় ভূক্তভূগীকে। এ ঘটনার বিষয়ে প্রতিপক্ষ কারো বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগ ক্ষতিয়ে দেখে আইনী পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, অভিযোগ তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
