|
আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে উত্তেজনা, থানায় লিখিত অভিযোগ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে উত্তেজনা, থানায় লিখিত অভিযোগ রবিবার (২৩ নভেম্বর ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী মোঃ কোবাদ হোসেন দাবি করেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে প্রতিপক্ষ প্রায়ই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি অভিযোগ করেন, ওই দিন সকালে একদল লোক তার বাড়ির উঠানে এসে উত্তেজনা সৃষ্টি করে এবং তাকে হুমকি প্রদান করে। এতে তিনি ও তার পরিবার আতঙ্কে রয়েছেন বলে জানান। অন্যদিকে অভিযোগে উল্লেখিত বিবাদী আতিয়ার রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিষয়টি মাননীয় আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
