|
বিদেশি বিয়ার ও মদসহ ২ জনকে আটক করেছে কোস্টগার্ড
মনির হোসেন, মোংলা
|
![]() বিদেশি বিয়ার ও মদসহ ২ জনকে আটক করেছে কোস্টগার্ড ২৪ নভেম্বর সোমবার বিকালে এতথ্য নিশ্চিত করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া উইং। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ নভেম্বর রবিবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ২ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৯৪ ক্যান বিদেশি বিয়ার ও ১০ বোতল মদ সহ আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
