|
উজিরপুর উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক বরিশাল
এ এইচ অনিক
|
![]() উজিরপুর উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক বরিশাল রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ইউনি ব্লক রাস্তা, সেবাগ্রহীতাদের জন্য আধুনিক ওয়েটিং রুম এবং উপজেলা পরিষদ কনফারেন্স রুমের সংস্কার ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাষ্টার আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন ও বিএম রবিউল ইসলামসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। উন্নয়নমূলক কাজগুলোর পরিকল্পনা ও বাস্তবায়নে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। উদ্বোধন শেষে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
