|
প্রশাসন আমাদের কথায় উঠবে,বসবে এমন বক্তব্যের দায় নেবেনা জামায়াতে ইসলামী
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() প্রশাসন আমাদের কথায় উঠবে,বসবে এমন বক্তব্যের দায় নেবেনা জামায়াতে ইসলামী রবিবার (২৩ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক ব্যাখ্যায় বলা হয়েছে, শাহজাহান চৌধুরীর এমন বক্তব্যের দায় জামায়াতে ইসলামী নেবে না। যে বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা, সেটি তার ব্যক্তিগত। এটি দলের কোনও বক্তব্য নয়। গতকাল শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রামে এক অনুষ্ঠানে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বলেন, আমার মনে হয়, আল্লাহতালা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, জামায়াতে ইসলামীকে ক্ষমতা দেবেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর জন্য আজকে যে সময় আল্লাহতালা দান করেছে, আর ভবিষ্যতে এইরকম সুযোগ আসবে না। দুর্নীতির টাকা বাদ দেন, পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে। আর অস্ত্র ঢুকবে। শাহজাহান চৌধুরী বলেন, আমাদের আমিরে জামায়াত যদি থাকতেন, তাহলে আমি বলতাম, নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়। প্রশাসনকে অবশ্যই, আমি ন্যাশনালি বলব না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে, তাদেরকে সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। এই বক্তব্য রাতারাতি ভাইরাল হলে, সমালোচনার মধ্যে পড়েন চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। একইসাথে জামায়াত ইসলামী বাংলাদেশও পড়ে বেকায়দায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
