ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
পল্লবী থানা যুবদলের কিবরিয়াকে গুলি করে হত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 November, 2025, 8:54 PM
সর্বশেষ আপডেট: Monday, 17 November, 2025, 9:40 PM

পল্লবী থানা যুবদলের কিবরিয়াকে গুলি করে হত্যা

পল্লবী থানা যুবদলের কিবরিয়াকে গুলি করে হত্যা

রাজধানীর পল্লবীতে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে পল্লবীর পুরানো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে মুখোশ ও হেলমেট পড়া তিন ব্যক্তি ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে চলে যায়।

পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, “যুবদল নেতা কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের টিম সেখানে গেছে।”

গোলাম কিবরিয়া যুবদলের পল্লবী থানার সদস্য সচিব বলে স্থানীয়রা জানান। রাত ৮টার দিকে গুলিবিদ্ধ কিবরিয়াকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত আনা হয়েছে বলে থানা পুলিশ জানায়।
পল্লবী থানা যুবদলের কিবরিয়াকে গুলি করে হত্যা

পল্লবী থানা যুবদলের কিবরিয়াকে গুলি করে হত্যা

কী কারণে কারা তাকে কাছ থেকে গুলি করে হত্যা করেছে তা খতিয়ে দেখার কথা বলেন ওসি।

ঘটনার পরপরই ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে একটি হার্ডওয়্যারের দোকানের একটি দরজা দিয়ে তড়িঘড়ি করে ঢুকতে দেখা যায়। এরপরই পাশের আরেকটি দরজা দিয়ে তিনজন মুখোশ ও হেলমেট পড়া ব্যক্তি দ্রুত ঢুকে পড়েন। 

তাদের মধ্যে একজন কিবরিয়াকে খুব কাছ থেকে গুলি করেন। তিনি নিচে মেঝেতে পড়ে গেলে আরেক ব্যক্তি তাকে গুলি করেন। এরপর অস্ত্রধারীরা দ্রুত ওই দোকান থেকে বেড়িয়ে যান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status