|
‘মৃত্যুদণ্ডের রায়ে কষ্ট পেয়েছেন’ হাসিনা-কামালের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
নতুন সময় প্রতিবেদক
|
![]() ‘মৃত্যুদণ্ডের রায়ে কষ্ট পেয়েছেন’ হাসিনা-কামালের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান। আমির হোসেন বলেন, 'আমার ক্লায়েন্টদের (হাসিনা-কামাল) বিরুদ্ধে রায়টা ভিন্নভাবে হলেও হতে পারত। কিন্তু হয়নি। এটা আমার বিপক্ষে গেছে। এজন্য আমি কষ্ট পাচ্ছি। কারণ আমার পক্ষে এ মামলায় আপিল করার কোনো সুযোগ নেই। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আসামিরা আত্মসমর্পণ না করবেন কিংবা গ্রেপ্তার না হবেন।' উল্লেখ্য, গত বছর জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এ গণঅভ্যুত্থানের জেরেই হাসিনা সরকারের পতন ঘটেছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
