ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
ড্যাফোডিলে দক্ষিণ এশিয়ার প্রথম 'মননমঞ্চ' দ্য মাইন্ডসেট অলিম্পিয়াড’ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 November, 2025, 4:55 PM

ড্যাফোডিলে দক্ষিণ এশিয়ার প্রথম 'মননমঞ্চ' দ্য মাইন্ডসেট অলিম্পিয়াড’ অনুষ্ঠিত

ড্যাফোডিলে দক্ষিণ এশিয়ার প্রথম 'মননমঞ্চ' দ্য মাইন্ডসেট অলিম্পিয়াড’ অনুষ্ঠিত

তরুণ প্রজন্মের মননশীলতা, যৌক্তিক চিন্তাশক্তি ও নেতৃত্বগুণের বিকাশে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের পরিচালিত চেঞ্জ টুগেদার ক্লাব দক্ষিণ এশিয়ার প্রথম ‘মননমঞ্চ: দ্য মাইন্ডসেট অলিম্পিয়াড – আন্তঃকলেজ প্রতিযোগিতা’ আয়োজন করেছে। 

১৪ নভেম্বর ২০২৫ তারিখে ডিআইইউ ক্যাম্পাসে দিনব্যাপী এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলার অসংখ্য কলেজ থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে, যা প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে।

এই অলিম্পিয়াডের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞানচর্চার পাশাপাশি চিন্তার দিগন্ত বিস্তৃত করার একটি প্ল্যাটফর্ম তৈরি করা। দক্ষিণ এশিয়ায় মননশীলতা (Mindfulness) এবং গ্রোথ মাইন্ডসেট ভিত্তিক এ ধরনের অলিম্পিয়াড প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়ায় এটি অংশগ্রহণকারী তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, “মননমঞ্চ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি একটি মনন বিকাশের আন্দোলন। তরুণদের এমন একটি পরিসর দিতে চেয়েছি, যেখানে তারা নিজেদের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের দক্ষতাকে আরও উন্নত করতে পারবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে পারবে।”

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের উচ্ছ্বাস আয়োজকদের আরও উৎসাহিত করেছে। চেঞ্জ টুগেদার ক্লাব ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বৃহৎ পরিসরে, দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে, যা তরুণদের দক্ষতা বিকাশ ও ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status