ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Sunday, 16 November, 2025, 4:51 PM

পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে আসবাবপত্র ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কলেজের শিক্ষার্থী আফরোজা তুলি, মো. মুঈন উদ্দীন মানজুর আজিজ, রাকিব আহমেদ, ফিরোজ আহমেদসহ আরও অনেকে। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন ছাত্রশিবিরের সভাপতি রাকিব মাহমুদ ও সেক্রেটারি রেদোয়ানুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, “কলেজের ভেতরে এ ধরনের ন্যাক্কারজনক ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে কলেজ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন—ঘটনার পর এতদিনেও কেন এখনো জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, সে প্রশ্নও তোলেন তারা।

গত বৃহস্পতিবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একটি কক্ষে ঢুকে মুখ ঢাকা এক যুবক ব্যাপক ভাঙচুর চালায়। তার সঙ্গে থাকা অন্য একজন ভাঙচুরের ভিডিও ধারণ করে। দুপুরের পর থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।

ঘটনার পর কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় বৃহস্পতিবার রাতেই পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, কলেজের পক্ষ থেকে করা জিডিটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

ভাইরাল ভিডিওতে থাকা যুবকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজিব। এ ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

ভিডিও ধারণকারী ব্যক্তিসহ অন্যদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status