|
গুগল প্লে সতর্কবার্তা
ব্যক্তিগত ডেটায় নজরদারির অভিযোগে ‘নগদ’ অ্যাপ আনইনস্টল করার পরামর্শ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ব্যক্তিগত ডেটায় নজরদারির অভিযোগে ‘নগদ’ অ্যাপ আনইনস্টল করার পরামর্শ ব্যবহারকারীদের স্ক্রিনে প্রদর্শিত সতর্কবার্তায় জানানো হয়, এই অ্যাপটি আপনার ব্যক্তিগত ডেটা, যেমন এসএমএস বার্তা, ফটো, অডিও রেকর্ডিং, বা কল ইতিহাসের উপর নজর রাখার চেষ্টা করছে। এছাড়া আরও বলা হয়, অ্যাপটি অননুমোদিতভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করতে পারে বলে গুগল সন্দেহ করছে। এজন্য ব্যবহারকারীদের ডিভাইসের নিরাপত্তা বিবেচনায় অ্যাপটি আনইনস্টল করার সুপারিশ করেছে প্লে প্রোটেক্ট। প্লে স্টোরের নীতিমালার লঙ্ঘন প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, একটি MFS অ্যাপের স্বাভাবিক কাজের (যেমন টাকা লেনদেন বা OTP পড়া) জন্য ক্যামেরা (QR কোড স্ক্যানিং) বা গ্যালারির (QR কোড সেভ) অ্যাক্সেস চাওয়ার কিছু যৌক্তিকতা থাকতে পারে, কিন্তু গ্রাহকের কল লগ বা অডিও রেকর্ডিং-এর মতো পারমিশন চাওয়া অত্যন্ত সন্দেহজনক। বিশেষজ্ঞরা বলছেন, ফোনের এই ধরনের সিকিউরিটি অ্যালার্টকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়। ঝুঁকি এড়াতে অ্যাপটির অপ্রয়োজনীয় পারমিশনগুলো (Settings > Apps > Nagad > Permissions) বন্ধ করে দেওয়া এবং সাময়িকভাবে অ্যাপটি আনইনস্টল করে রাখাটাই সবচেয়ে নিরাপদ। সতর্কবার্তার: * আপনার ডিভাইস ঝুঁকিতে আছে। * ১টি ক্ষতিকর অ্যাপ শনাক্ত: Nagad। * ব্যক্তিগত ডেটা গোপনে সংগ্রহের অভিযোগ। * নিরাপত্তার কারণে অ্যাপের সকল পারমিশন নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় সাধারণ ব্যবহারকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে—একটি মোবাইল আর্থিক সেবার অ্যাপের এত পারমিশনের প্রয়োজন কেন? এবং কল রেকর্ডিং, ছবি বা এসএমএসের অ্যাক্সেস নিয়ে উদ্বেগও বেড়েছে। এ বিষয়ে বেমেইল ও হোয়াটস অ্যাপে একাধিকবার যোগাযোগ করেও নগদ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
