ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিরিয়ড নিয়ে বক্তব্যের পর বিতর্কে রাশমিকা মান্দানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 November, 2025, 1:54 PM

পিরিয়ড নিয়ে বক্তব্যের পর বিতর্কে রাশমিকা মান্দানা

পিরিয়ড নিয়ে বক্তব্যের পর বিতর্কে রাশমিকা মান্দানা

দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। এদিকে অভিনেতা জগপতি বাবুর জি ফাইভ টক শো ‘জয়ম্মু নিশ্চায়াম্মু রা’-তে ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে কথা বলতে গিয়ে রাশমিকা এমন একটি মন্তব্য করে বসেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

টক শো-তে রাশমিকা মান্দানা বলেছিলেন, পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত, যাতে মহিলারা মাসের এই দিনগুলোয় যে তীব্র ব্যথা অনুভব করেন, তা যেন পুরুষরাও টের পান।

এই বক্তব্যটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক। সমালোচনার মুখে পড়ে অভিনেত্রী সম্প্রতি নিজের আক্ষেপের কথা জানিয়েছেন। 

রাশমিকার এক ভক্ত 'এক্স' (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে ওই শো-এর একটি ক্লিপ শেয়ার করে নিয়ে অভিনেত্রীর মন্তব্যের আসল উদ্দেশ্য পরিষ্কার করার চেষ্টা করেন। 

সেই পোস্টের জবাবে অভিনেত্রী নিজের হতাশা প্রকাশ করে লেখেন, এবং এটি নিয়ে কেউ কথা বলবে না। শো এবং ইন্টারভিউতে যাওয়া নিয়ে এর জন্য ভয় লাগে আমার আজকাল। আমি কিছু বলতে চাইছি এবং সেটিকে সম্পূর্ণরূপে অন্যভাবে নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status