ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শব্দের জাদুকর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 November, 2025, 1:44 PM

শব্দের জাদুকর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ

শব্দের জাদুকর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ

আজ ১৩ নভেম্বর-বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা এবং শব্দের জাদুকর হুমায়ূন আহমেদ-এর ৭৭তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন তিনি। ৬৩ বছরের বর্ণিল জীবনের পর ২০১২ সালে না-ফেরার দেশে পাড়ি জমালেও, তার সৃষ্টি ও ভাবনার আলো আজও দীপ্ত এক ধ্রুবতারার মতো ছড়িয়ে আছে বাংলা সাহিত্য-সংস্কৃতির আকাশে।

বাংলা কথাসাহিত্যে হুমায়ূন আহমেদ এক অনন্য উচ্চতায় অবস্থান করেছেন। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই তিনি পাঠকসমাজে সৃষ্টি করেন তুমুল আলোড়ন। এরপর তিন শতাধিক বই রচনা করে তিনি অর্জন করেন অমর জনপ্রিয়তা। তার সৃষ্ট অগণিত চরিত্র- বাকের ভাই, মিসির আলী, ও হিমু- আজও পাঠক ও দর্শকের মনে অম্লান।

শুধু সাহিত্য নয়, নাটক ও চলচ্চিত্রের জগতেও হুমায়ূন আহমেদ রেখে গেছেন অবিস্মরণীয় ছাপ। ১৯৯৪ সালে তার নির্মিত প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি- জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আটটি বিভাগে বিজয়ী হয়। পরবর্তীতে তিনি নির্মাণ করেন শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, শ্যামল ছায়া, নয় নম্বর বিপদ সংকেত, চন্দ্রকথা, আমার আছে জল এবং শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা- প্রতিটি ছবিই তাকে এনে দিয়েছে শিল্প ও দর্শকের ভালোবাসা।

সাহিত্য ও নির্মাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার এবং আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।

ব্যক্তিজীবনে হুমায়ূন আহমেদ ১৯৭৩ সালে গুলতেকিন আহমেদ-কে বিয়ে করেন। এই দাম্পত্যে তাদের চার সন্তান- শীলা আহমেদ, নোভা আহমেদ, বিপাশা আহমেদ ও নুহাশ হুমায়ূন। পরবর্তীতে ২০০৫ সালে তিনি অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন-কে বিয়ে করেন। এই দাম্পত্যে তার দুই পুত্র- নিশাত হুমায়ূন ও নিনিত হুমায়ূন।

বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই মানুষটি চলে গেছেন, কিন্তু তার লেখা, তার চরিত্র, তার সংলাপ এখনো জীবন্ত- প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিচ্ছে স্বপ্ন ও প্রেরণা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status