|
পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট, স্বামী-স্ত্রী হাসপাতালে
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট, স্বামী-স্ত্রী হাসপাতালে অসুস্থ মাওলানা আবু ইউসুফ এর ছোট ভাই মো: মফিজুল ইসলাম (৩৮) জানান, ২ জন ভাইপো চাকরির সুবাদে বাইরে থাকে, ভাই ভাবি বাড়িতে থাকে, রবিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা চেতনা নাশক দ্রব্য মিশিয়ে দেয় বলে তারা সন্দেহ করছেন।পরবর্তীতে ভাই ও ভাবি ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রায় দুই ভরি সোনা, লুট করে নেয়।সোমবার সকালে জ্ঞান ফিরলে দেখা যায়, ঘরের দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র ছাড়ানো ছিটানো ও গহনা গুলো চুরি হয়ে গেছে। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নিরাপদ মন্ডল জানান, অজানা বিষক্রিয়ায় আক্রান্ত দুইজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ বলেন,ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
