ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুকনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
প্রকাশ: Saturday, 8 November, 2025, 8:36 PM

খুকনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

খুকনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিরাজগঞ্জের এনায়েতপুরে খুকনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে খুকনি ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মীদের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এম. এ. মুহিত।

এছাড়াও উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহরিয়ার ইমন, খুকনি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম সরকার, এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোনাউল্লাহ সরকার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু, এনায়েতপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন, এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. ইউসুফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

প্রধান অতিথি ডা. এম. এ. মুহিত তাঁর বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৫ বছর মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। এ সময়ে জনগণ শোষণ, নির্যাতন ও বঞ্চনার শিকার হয়েছে, যার অন্যতম উদাহরণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সর্বদা দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছেন।”

তিনি আরও বলেন, “আমি এই এলাকারই সন্তান। জনগণের কল্যাণে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। আমি এমন একটি সমাজ গঠন করতে চাই, যেখানে অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। নেতা ও জনগণের মাঝে কোনো দূরত্ব থাকবে না— আমি জনগণের মাঝেই থেকে কাজ করতে চাই, যেমনটি আমার বাবা ডা. মতিন সাহেব করে গেছেন।”

ডা. মুহিত বলেন, “আমি ক্ষমতায় না থেকেও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন, যাতে উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করা যায়।”

তিনি আরও যোগ করেন, “ভোট দেওয়া প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তাই যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন এবং গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন।” এ সময় অন্যান্য নেতৃবৃন্দও ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, বিএনপির বিজয়ই জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status