ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
তাড়াশে বিয়ের দাবি চাচার শালি, ভাতিজার বাড়িতে দুইদিন ধরে অনশন
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Tuesday, 28 October, 2025, 12:56 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 28 October, 2025, 1:01 PM

তাড়াশে বিয়ের দাবি চাচার শালি, ভাতিজার বাড়িতে দুইদিন ধরে অনশন

তাড়াশে বিয়ের দাবি চাচার শালি, ভাতিজার বাড়িতে দুইদিন ধরে অনশন

বিয়ের দাবিতে চাচার শালি দুই দিন ধরে ভাতিজার বাড়িতে অবস্থান নিয়েছেন ভাগনি মুন্নি আক্তার (১৮)। তার উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন প্রেমিক ভাতিজা সোহান হোসেন (২০)। 

গত কাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বোয়ালীয়া গ্রামের পশ্চিমপাড়া এ ঘটনা ঘটে। ওই নারী সম্পর্কে চাচার আপন শালি। ভাতিজা সোহান হোসেন বোয়ালীয়া গ্রামের জাব্বার সরকারের ছেল।

স্থানীয়রা বলছেন, ভাতিজা  ও ভাগনি মধ্যে প্রেমের সম্পর্ক আগে থেকেই চলে আসছে। উভয়ের বাড়ি একই এলাকায় হওয়ার সুবিধা কাজে লাগিয়ে তারা অনায়াসে যাতায়াত করত। এর আগেও জাব্বার সরকারের বাড়িতে বিয়ের দাবি তুলেছিলেন ওই নারী কিন্তু তাকে ফেরত পাঠানো হয়েছিল। এবার বিয়ের দাবিতে অনশন শুরু করলে প্রেমিক পালিয়ে যান। 

সরেজমিন দেখা যায়, বাড়ির সামনে নারী-পুরুষের ভিড় জমেছে। গণমাধ্যমকর্মীরা পৌঁছলে জাব্বার সরকারের  পরিবারের লোকেরা কথা বলতে রাজি নন। আর ওই নারী এখনো বাড়িতে আছেন, কিন্তু কাউকে প্রবেশ বা কথা বলা নিষিদ্ধ করেছেন তার বাবা।

স্থানীয় এক লোকের সঙ্গে কথা হলে তিনি জানান, জাব্বার সরকারের গত রাত থেকে ওই বাড়িতে আছেন ভাগনি। ক্ষুব্ধ এলাকাবাসী ভাতিজার এমন কান্ড দেখে পরিবারের যাতায়াতের পথও বন্ধ করে দিয়েছেন তারা।

নাম প্রকাশে ইচ্ছুক এক ইউপি সদস্য জানান, মহিলার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, সম্পর্ক দের মাস ধরে। গত কাল মঙ্গলবার রাত থেকে বাড়িতে অবস্থান করছেন, কিন্তু ছেলেটি পালিয়ে গেছেন। 

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান জানান, আমি এখনো বিষয়টি জানি না। কেউ আমাকে অবহিত করেননি। তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status