ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
গলাচিপায় আশ্রাব মোল্লাসহ ভূমি দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 October, 2025, 12:44 PM

গলাচিপায় আশ্রাব মোল্লাসহ ভূমি দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

গলাচিপায় আশ্রাব মোল্লাসহ ভূমি দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

পটুয়াখালীর গলাচিপায় সমিতির নামে বিএনপি নেতা আশ্রাব মোল্লাসহ একটি সঙ্ঘবদ্ধ ভূমি দালাল চক্র জমি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় ভূমিহীনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারকদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ সকাল ১০ টায় উপজেলার চরবিশ্বাসের চরবাংলা বাজারে একই গ্রামের ২৩০ পরিবারের পক্ষ থেকে শত শত অসহায় ভূমিহীন পরিবারের অংশ গ্রহণে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গলাচিপায় আশ্রাব মোল্লাসহ ভূমি দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

গলাচিপায় আশ্রাব মোল্লাসহ ভূমি দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. বশির হাওলাদার, মাও. আ. রব খান, সালমা বেগম, নুরমোহাম্মদ শিকদার ও মো. মোক্তার হোসেন হাওলাদার। এসময় বক্তারা বলেন, ভূয়া সমিতির নাম ভাঙিয়ে ভূমি দালাল চক্রের মূল হোতা বিএনপি নেতা আশ্রাব মোল্লা, কথিত সমিতির সভাপতি মো. সেরাজ খান, জালাল তালুকদার, মজিবর হাওলাদার, ফারুক মীর ও সাহাবুদ্দিন তালুকদার এরা জমি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ২৩০ অসহায় ভূমিহীন প্রতিটি পরিবারের কাছ থেকে এককালীন ১৩ হাজার ৫ শত টাকা করে ৩১ লাখ ৫ হাজার টাকা নেয় বলে জানান। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে গত কয়েকবছর ধরে ধাপে ধাপে আরও অনেক টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু তাদের কাউকেই জমি না দিয়ে টাকা আত্মসাৎ করে। তাই প্রতারণার নামে অর্থ আত্মসাৎকারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান।
 
গলাচিপায় আশ্রাব মোল্লাসহ ভূমি দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

গলাচিপায় আশ্রাব মোল্লাসহ ভূমি দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

শুধু তাই নয়, বর্তমানে সরকার কর্তৃক ১৪৩২-১৪৩৩ অর্থ বছরে ২৩০ একর জমি একসনা খাস খাজনা প্রদানের মাধ্যমে ২৩০ টি ভূমিহীন পরিবার ভোগদখল করে আসছেন। তাদের ভোগদখলীয় জমি ভূমি অফিসকে ভূল বুঝিয়ে তাদের নামের একসনা ইজারা বাতিল করার চেষ্টায় জমি জবরদখল করার পায়তারা করিতেছে। এই জমিকে কেন্দ্র করে বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনে একটি সিভিল আপিল হয় যার নম্বর ৩৮২৮/২০২৫ দেওয়ানি আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৭ মে ২০২৫ একটি অন্তবর্তীকালীন ষ্টে আদেশ ও নির্দেশনায় বলা হয় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষ্টে আদেশ বলবৎ থাকবে। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status