ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেফতার
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Tuesday, 28 October, 2025, 12:40 PM

রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেফতার

রংপুরের কাউনিয়া উপজেলার আলোচিত মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মইনুল ইসলাম ওরফে মমিনুলকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানায়, সোমবার (২৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৩ রংপুর ও র‌্যাব-১৫ কক্সবাজারের একটি যৌথ দল উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-৪, মধুরছড়া ব্লক-ই/২ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মইনুল ইসলামকে গ্রেফতার করে।

র‌্যাবের প্রাথমিক তথ্যে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে কাউনিয়া থানার শাহিন বাজার এলাকা থেকে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে মোবারক আলীকে জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা মইনুল ইসলাম ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর তিনি লাশ বাড়ির পেছনে গর্ত খুঁড়ে মাটি চাপা দেন এবং ওপর দিয়ে গাছ লাগিয়ে রাখেন যাতে কেউ বুঝতে না পারে।

পরদিন নিখোঁজের ঘটনায় মোবারক আলীর পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গর্ত খুঁড়ে মরদেহ উদ্ধার করে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই ঘাতক মইনুল আত্মগোপনে চলে যায়।

পরে নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে র‌্যাব-১৩ তদন্তে নামে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জানা যায়, মূল আসামি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে রয়েছে। এরপর র‌্যাব-১৩ ও র‌্যাব-১৫ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, “রংপুরের আলোচিত মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মইনুল ইসলাম দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে ছিল। তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের কেউও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাবে এ কর্মকর্তা।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status