|
বগুড়ায় ইসকন মন্দির এলাকায় যুবককে কুপিয়ে হত্যা
দীপক কুমার সরকার, বগুড়া
|
![]() বগুড়ায় ইসকন মন্দির এলাকায় যুবককে কুপিয়ে হত্যা নিহত যুবক শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। তবে নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির। স্থানীয়দের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত সাড়ে আটটার দিকে ইসকন মন্দিরের সামনে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। তারা দেখেন, অন্ধকারে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা চালাচ্ছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একটি হিরো কোম্পানির হাং মডেল (নম্বর: বগুড়া-ল ১২-৭০১২) ও অন্যটি বাজাজ পালসার এনএস (নম্বর: ঢাকা মেট্রো-ল ৪৩-৭৪৫৭)। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
