ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রামে আবুধাবি ফেরত প্রবাসীসহ অপহরণের শিকার ২ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার ১
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Tuesday, 28 October, 2025, 12:30 PM

চট্টগ্রামে আবুধাবি ফেরত প্রবাসীসহ অপহরণের শিকার ২ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার ১

চট্টগ্রামে আবুধাবি ফেরত প্রবাসীসহ অপহরণের শিকার ২ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার ১

চট্টগ্রামে আবুধাবি ফেরত মো. ইমরান মুন্না (৩০) নামের এক প্রবাসীকে অপহরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে নগরীর শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের কাঠগড় বাজারের উপরের অংশে এই অপহরণের ঘটনা ঘটেছে বলে জানান সিএনজি চালাক। 

এ সময় প্রবাসীকে আনতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাওয়া আরেক আত্মীয় মো. সোলেমানকেও অপহরণ করা হয়েছে। তাদের বহনকারী সিএনজি থামিয়ে বন্দুক ঠেকিয়ে ফ্লাইওভার থেকে তাদের অন্য একটি গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা। প্রায় ঘন্টাখানেক পর অক্সিজেন এলাকা থেকে ভুক্তভোগী মুন্নাকে হাত-পা বাঁধা অবস্থায় খুঁজে পান স্বজনরা। এখনও অপহৃত আরেক যুবক সোলেমানের খোঁজ পাওয়া যায়নি।

এ সময় তাদের সাথে থাকা লাগেজসহ সব জিনিস পত্র অপহরণকারীরা নিয়ে নেয়। মুন্নার পরিবার বর্তমানে পতেঙ্গা থানায় অবস্থান করছেন।

এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি কাজী মো. সুলতান আহসান উদ্দিন জানান, আমরা এই ঘটনা শুনেছি। আমরা দ্রুত টিম পাঠিয়েছি। ভুক্তভোগী একজনকে পাওয়া গিয়েছে শুনেছি। তার সাথে কথা বললে বিস্তারিত জানতে পারব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status