|
মাধবপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৩ টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রামে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো: এমরান মিয়া (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেন এবং মাদক পাচার কাজে ব্যাবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করে। এমরান মিয়া রাজনগর গ্রামের মৃত কোয়াত আলীর পুত্র। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে তার তিন সহযোগী পালিয়ে যায়। মাধবপুর থানার ওসি মো: সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
