|
ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য বিটিআই'র ছাড়
নতুন সময় ডেস্ক
|
![]() ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য বিটিআই'র ছাড় এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ লিমিটেড (বিটিআই) থেকে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় সুবিধা পাবেন, যা তাদেরকে দেশের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের সুযোগ আরও সহজলভ্য করবে। চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন এম. নাজিম এ. চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ লিমিটেড (বিটিআই)-এর পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর এফ আর খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন, প্রাইম ব্যাংক এবং মাশরুর হাসান মিম, এক্সিকিউটিভ ডিরেক্টর-মার্কেটিং, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ (বিটিআই) সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
