ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
এবার শাড়িতে মোদি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 February, 2019, 7:28 PM

এবার শাড়িতে মোদি!

এবার শাড়িতে মোদি!

বিয়ের কার্ড ও টি-শার্টের পর এবার ভারতের বাজারে এসেছে মোদির মুখাবয়ব শাড়ি।

ভারতে মোদির রাজ্য পশ্চিমাঞ্চলের প্রদেশ গুজরাটে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই শাড়ি। গুজরাটের সুরাটে দেখা যাবে নারীদের শাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখের ছাপ। নির্বাচন উপলক্ষে মোদির মুখের বিভিন্ন ধরনের শাড়ি বাজারে এসেছে। আর এমন শাড়ি কিনতে বাজারে ভিড় করছেন নারীরা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শাড়ির অলঙ্করণে দেখা যায়, ফুলের ছাপের পাশে মোদির মুখ আঁকা কিংবা শুধু মোদির মুখাবয়ব রয়েছে এমন শাড়ির ব্যাপক বিক্রি হচ্ছে সুরাটে। প্রত্যেক পিস শাড়ির দাম প্রায় এক হাজার রূপি।

এ মুহূর্তে সুরাটে মোদির মুখের ছাপের ৪ ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে।
এবার শাড়িতে মোদি!

এবার শাড়িতে মোদি!


স্থানীয় কাপড় ব্যবসায়ী রনক শাহর বরাত দিয়ে টাইমস ইন্ডিয়া জানায়, এমন মুখের ছাপের শাড়ি অন্য রাজনৈতিক নেতাদেরও বাজারে আসছে।

এ বছরে ভারতে লোকসভা নির্বাচন। গত বছরের দিওয়ালিতে স্বর্ণালঙ্কারে মোদির ছবি সম্বলিত ছিল। তবে ক্রেতারা এ শাড়ি কিনতে পেরে অনকে খুশি বলে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status