|
কোরআন ও হাদিসের আলোকে সনদ স্বাক্ষরিত না হলে জুলাই বিপ্লবের সুফল আসবেনা: মুহাদ্দিস আব্দুল খালেক
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() কোরআন ও হাদিসের আলোকে সনদ স্বাক্ষরিত না হলে জুলাই বিপ্লবের সুফল আসবেনা: মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরায় জাতীয় নির্বাচনে ইমামদের ভূমিকা শীর্ষক ইমাম সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা ২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা পৌর শাখা ও ওলামা বিভাগের আয়োজনে শনিবার(১৮ অক্টোবর) সকালে শহরের আলামিন ট্রাস্টের কাযী শামসুর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মাওলানা আমিনুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন হুযাইফী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ওলামা বিভাগের সাতক্ষীরা জেলা সভাপতি মাওলানা ওসমান গনী,বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী,সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, আঁগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.রুহুল আমিন,শহর জামায়াতের আমির মোঃ জাহিদুল ইসলাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
