ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
টঙ্গী তুরাগ তীরে শুরু হলো বিশ্ব ইজতেমা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 14 February, 2019, 5:52 PM

টঙ্গী তুরাগ তীরে শুরু হলো বিশ্ব ইজতেমা

টঙ্গী তুরাগ তীরে শুরু হলো বিশ্ব ইজতেমা

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টঙ্গীর তুরাগ পাড়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার আসর নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় এ বছরের বিশ্ব ইজতেমা।

নানা শঙ্কা ও নাটকীয়তার পর অবশেষে তাবলিগ জামাতের দু’পক্ষ ইজতেমা আয়োজনে সম্মত হয়। তবে দু’পক্ষ আলাদাভাবে অংশ নিচ্ছে ইজতেমায়। ইজতেমায় আগত মুসল্লিদের অংশগ্রহণে ইতিমধ্যে টঙ্গী ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের আগমনে পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান। মাওলানা জুবায়ের অনুসারীদের ঘোষণামতে বৃহস্পতিবার বাদ ফজর বয়ান শুরু হওয়ার কথা থাকলেও সরকারের অনুরোধে আসরের পর থেকে কার্যক্রম শুরু করবেন তারা।

মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় আগত সাথীরা সময় কাটাচ্ছেন মসজিদওয়ারী বয়ান ও ব্যক্তিগত তেলাওয়াত-জিকিরে।

প্রথম ধাপে মাওলানা যুবায়ের অনুসারীরা পরিচালনা করবেন ইজতেমার কার্যক্রম। বৃহস্পতিবার থেকে শনিবার আসর পর্যন্ত ইজতেমার পরিচালনার দায়িত্বে থাকবেন তারা।ইতিমধ্যে ভারত-পাকিস্তান থেকে মাওলানা সা’দ বিরোধী শীর্ষ মুরব্বীরা ইজতেমা ময়দানে পৌঁছেছেন।

ইজতেমা ময়দানে ভারত-পাকিস্তানের মুরুব্বিদের আগমনের খবরটি যুগান্তরকে নিশ্চিত করেছেন মাওলানা জুবায়েরের ছেলে মাওলানা হানজালা বিন জুবায়ের।

তিনি জানান, বৃহস্পতিবার আসরের পর পাকিস্তানের মাওলানা খুরশিদ উদ্বোধনী বয়ান করবেন। বাদ মাগরিব ভারতের মাওলানা আহমদ লাটের বয়ান করার কথা রয়েছে।

শনিবার দুপুরে আখেরি মুনাজাত হবে এ অংশের।

সা’দ অনুসারীদের ইজতেমা ১৭ ফেব্রুয়ারি শুরু

রোববার ফজরের পর থেকে মাওলানা সা’দ অনুসারীরা অংশ নেবে ইজতেমায়। ১৭ ফেব্রুয়ারি বাদ ফজর বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করে ১৮ ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তাদের ইজতেমা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status