ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
নিউমার্কেটে ভবন দোতলা করার সিদ্ধান্ত অবৈধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 14 February, 2019, 4:26 PM

নিউমার্কেটে ভবন দোতলা করার সিদ্ধান্ত অবৈধ

নিউমার্কেটে ভবন দোতলা করার সিদ্ধান্ত অবৈধ

রাজধানীর নিউমার্কেটে একতলা ভবন দোতলা করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল যথাযথ বলে ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

এর আগে, গত বছরের ১১ ফেব্রুয়ারি রাজধানীর নিউমার্কেটে একতলা ভবন দোতলা করার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুল দেন আদালত।

নিউমাকের্টের ছাদের ওপর স্টিলের চাউনি দিয়ে ১৭৮টি দোকান নির্মাণের সিদ্ধান্ত নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর প্রতিবাদে গত বছরের জানুয়ারি মাসে কয়েকশ ব্যবসায়ী সড়ক অবরোধ করেন।

পরে ঢাকার নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক সোহেল ব্যাপারী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেন। রিটের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেন আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status