|
পাইকগাছায় জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর গণসংযোগ
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর গণসংযোগ আমাদের পূর্বসূরীরা মুক্তিযোদ্ধা করেছেন আমরা স্বাধীন ভূখণ্ড পাব, যে ভূখণ্ডে থাকবে বৈষম্যহীন পরিবেশ, সাম্য, সামাজিক মূল্যবোধ, গণতন্ত্র থাকবে। থাকবে বাকস্বাধীনতা। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পর কিছু সরকার বীর মুক্তিযোদ্ধাদের আকাঙ্খাক্ষা, স্বপ্ন পূরণ করে নাই। আমরা বিএনপি যেমন মুক্তিযোদ্ধা কে বিশ্বাস করি তেমনি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা কে ধারণ করে। বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচি গুলোতে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এসব কথা বলেন। তিনি আরো বলেন, ত্রয়োদশ নির্বাচন কে সামনে রেখে কোন দল ধর্মীয় সুড়সুড়ি দিয়ে আপনাদের মন গলাতে চাইবে, তারা অপরাজনীতি করছে। আপনারা সর্তক থাকবেন। আগামী দিনে সুন্দর বাংলাদেশ, উন্নত নিরাপদ বাংলাদেশ গড়তে তুলতে তারেক রহমান ৩১ দফা কর্মসূচি প্রনয়ন করেছেন। সে নস্যাৎ করতে সমাজের মানুষ যে কর্মকাণ্ডে অসন্তোুষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয় সে ধরনের কাজে দলীয় কোন নেতা কর্মীরা জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন কর্মসূচিতে সফরসঙ্গী ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য ও ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি তুষার কান্তি মন্ডল, কৃষক দলের সভাপতি মেছের আলী, যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, মাসুদ পারভেজ, মনিরুল ইসলাম মন্টু, ওয়ায়দুল্লাহ সরদার, রুহুল কুদ্দুস, মৎস্য আড়ৎ সমিতির সভাপতি আব্দুল জব্বার, সেক্রেটারি বেলাল হোসেন প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
