ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
পিরোজপুরে দুই জেলের ১০দিনের কারাদণ্ড
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Thursday, 16 October, 2025, 6:37 PM

পিরোজপুরে দুই জেলের ১০দিনের কারাদণ্ড

পিরোজপুরে দুই জেলের ১০দিনের কারাদণ্ড

পিরোজপুরের ইন্দুরকানী ও ভাণ্ডারিয়া উপজেলায় কঁচা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে ১০দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এ অভিযানে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের সার্বিক তত্ত্বাবধানে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন ইন্দুরকানী উপজেলার মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, ভাণ্ডারিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম এবং পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস।

অভিযান চলাকালে জেলার কঁচা নদী থেকে প্রায় ৬,০০০ মিটার কারেন্ট জাল ও ৩,৫০০ মিটার ইলিশা জাল জব্দ করা হয়। 

এছাড়াও ভাণ্ডারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মো. বাবু (৩০) ও ইব্রাহিম (৩৫) নামে দুই জেলেকে ১০ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা জরিমানা করা হয়। 

অভিযান শেষে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে কেউ যাতে আইন লঙ্ঘন না করতে পারে, সেজন্য প্রশাসন, পুলিশ ও মৎস্য অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে। ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status