|
চট্টগ্রাম ইপিজেডে ‘চিকিৎসা সরঞ্জাম’ তৈরির প্রতিষ্ঠানে আগুন
নতুন সময় প্রতিনিধি
|
![]() চট্টগ্রাম ইপিজেডে ‘চিকিৎসা সরঞ্জাম’ তৈরির প্রতিষ্ঠানে আগুন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের ওই প্রতিষ্ঠানে আগুন লাগে বলে ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, “আটতলা ভবনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরির প্রতিষ্ঠানের সপ্তম তলায় আগুন লাগে। পরবর্তীতে তা ছয়তলায় ছড়িয়ে পড়ে।” আগুন নিয়ন্ত্রণে তাদের ১৫টি ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষও জানিয়েছে। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ সহকারী পরিচালক আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, “ওই কারখানায় কোন শ্রমিক কর্মচারী আটকা পড়েছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছি না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।” পরে বিস্তারিত বলতে পারবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
