|
সাতক্ষীরার কালিগঞ্জে প্রেমিকাকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরার কালিগঞ্জে প্রেমিকাকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে নিজ বসতঘরে। স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন প্রায় দুই বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত ছিলেন। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ময়মনসিংহের এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে দেশে ফিরে তিনি ওই তরুণীর সঙ্গে বিয়ের প্রস্তাব দেন, তবে তার বাবা-মা এতে রাজি হননি। বিয়েতে সম্মতি না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন আল আমিন। বুধবার সকাল ১০টার দিকে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে আড়ার সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তিনি প্রেমিকাকে ভিডিও কলে রেখেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরে বেলা ১১টার দিকে আল আমিনের খালা ফ্রিজে মাছ রাখতে এসে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় আল আমিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থল ঘিরে ফেলেন। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব সরদার ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
