ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
লোকসভায় শেষ ভাষণ দিলেন মোদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 February, 2019, 2:42 PM

লোকসভায় শেষ ভাষণ দিলেন মোদি

লোকসভায় শেষ ভাষণ দিলেন মোদি

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার শেষ অধিবেশনে শেষ ভাষণ দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নির্বাচনের আগে পার্লামেন্টে বাজেট অধিবেশনের শেষ দিন বুধবার নিজের শেষ ভাষণ দেন তিনি। ভাষণে গত পাঁচ বছরের তার সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন মোদি।

তিনি বলেন, মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করতে জোট করছেন বিরোধী নেতানেত্রীরা।

তিনি বলেন, পাঁচমেশালি জোট যে দেশের পক্ষে হিতকর নয়। বিশ্বে দেশের ইমেজ নষ্ট করে। মোদির দাবি, তিন দশক পর সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কোন দল ক্ষমতায় এসেছে। তাই গোটা বিশ্ব সম্মান দিচ্ছে।’

বিরোধীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘তিন দশক পর একক সংখ্যাগরিষ্ঠ দল এসেছে ক্ষমতায়। কংগ্রেস ছাড়া প্রথমবার দেশে তৈরি হয়েছে এমন সরকার। প্রথমবার অকংগ্রেসি জোট সরকার ছিল অটল বিহারি বাজপেয়ির। ১৬তম লোকসভায় আটটি অধিবেশনে ১০০ শতাংশের বেশি কাজ হয়েছে। সংসদে ৮৫ শতাংশ কাজের পর বিদায় নিচ্ছি।’

বিদায় বেলায় তার দাবি, সংখ্যাগরিষ্ঠতার কারণে গোটা বিশ্বে ভারতের গুরুত্ব বেড়েছে। সেটা সম্ভব হয়েছে শক্তিশালী সরকার থাকায়।

মোদি বলেন, ‘বিশ্ব ভারতের কথা গুরুত্ব দিয়ে শুনছে। অনেকেই বলছেন, নরেন্দ্র মোদি ও সুষমা স্বরাজ ভালো কাজ করছেন। ৩০ বছর পর একক সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে এটা সম্ভব হয়েছে।

এসময় সংসদের বাইরে কাগুজে প্লেন নিয়েই বিক্ষোভ করে কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকরা। এর নেতৃত্বে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তার মা সোনিয়া গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status