ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
টাকা-পয়সার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচনের জন্য জামায়াত পিআর পদ্ধতি চায়: শামীম সাইদী
জালিস মাহমুদ , পিরোজপুর
প্রকাশ: Wednesday, 15 October, 2025, 7:11 PM

টাকা-পয়সার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচনের জন্য জামায়াত পিআর পদ্ধতি চায়: শামীম সাইদী

টাকা-পয়সার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচনের জন্য জামায়াত পিআর পদ্ধতি চায়: শামীম সাইদী

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত  পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে দেশে একটি শান্ত পরিবেশে ফিরে এসেছে। গত ৫৪ বছরে রাজনৈতিক দলগুলো শাসনের নামে আমাদের শোষণ করেছে। টাকা-পয়সার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচনের জন্য জামায়াত পিআর পদ্ধতি চায়। সামনের নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাই কিন্তু কেউ কেউ মনে করছে আমরা নির্বাচন বানচাল করতে চাই। বাংলাদেশ জামাতে ইসলামী একটি গণতন্ত্র এবং নির্বাচনমুখী রাজনৈতিক দল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিআর পদ্ধতি সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে  বুধবার বিকেলে পিরোজপুর পৌর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব রোডে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ১৯৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করেছিলেন। ততকালীন শাসক দল তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করেছিল। কিন্তু গণ আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছিল। একইভাবে আজ কেউ কেউ পিআর পদ্ধতি মেনে নিতে চাচ্ছে না। জাতীয় সংসদে ৫০ জন মহিলা সংসদ সদস্য পিআর  পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হয়। 

 আমাদের অন্য দাবি হল লেভেল প্লেয়িং ফিল্ড। এ বিষয়ে তিনি আরও বলেন, আজকে আমি নীলতি গ্রামে গিয়েছিলাম, কতিপয় ব্যক্তিবর্গ হিন্দুদেরকে আমার প্রোগ্রামে আসতে বাঁধা দিয়েছে। এজন্য নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status