ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনা ১৫ জনের মৃত্যু আহত অর্ধশত
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
প্রকাশ: Wednesday, 15 October, 2025, 6:58 PM

পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনা ১৫ জনের মৃত্যু আহত অর্ধশত

পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনা ১৫ জনের মৃত্যু আহত অর্ধশত

খুলনার পাইকগাছায় গত এক বছরে ৭৯ টি সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু ও আহত হয়েছেন ৫৮ জন। ১৫ অক্টোবর বুধবার সকালে সড়ক দুর্ঘটনার এমন চিত্র তুলে ধরেন নিরাপদ সড়ক চাই পাইকগাছা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার। ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস কে সামনে রেখে নিসচা'র পক্ষ থেকে ২০২৪ সালের নভেম্বর হতে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এক বছরের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাব, বেপরোয়া গাড়ি চালানো, লাইসেন্স বিহীন চালক নিয়োগ, ফিটনেস বিহীন গাড়ি ব্যবহার, বিরতি ছাড়া দীর্ঘ সময় একটানা গাড়ি চালানো, সড়কের বেহাল অবস্থা, চালক এবং পথচারীদের মধ্যে আইন না মানার প্রবণতা সহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। গত এক বছরে যারা নিহত হয়েছেন তারা হলেন ২০২৪ সালের ১ নভেম্বর চেচুয়ার তারক বিশ্বাসের ছেলে তমাল বিশ্বাস (২২), ৭ ডিসেম্বর কাজীমুছার জহুর হালদারের মেয়ে সেলিনা বেগম (৪৫), ৩১ ডিসেম্বর মধুখালি গ্রামের কবিতা মন্ডল (৫৯), ৯ জানুয়ারি ২০২৫ হরিঢালীর সোহরাব বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান ঝন্টু(৪০), ১৩ জানুয়ারি আগড়ঘাটার শেখ আবুল হোসেনের ছেলে রুহুল আমিন (৩০), ১২ এপ্রিল হরিদাসকাটীর প্রভাষক নিত্যনন্দ দাশ, ২১ এপ্রিল পুরাইকাটী গ্রামের মৃত মাদার সরদারের ছেলে অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা আমজাদ হোসেন (৭০), ২৩ এপ্রিল বিরাশী গ্রামের মুছা গাজী (৫৫), ২৫ নভেম্বর কপিলমুনির ব্যবসায়ী অপূর্ব সাধুর স্ত্রী রীতা সাধু(৩২) ও ছেলে সৌরভ সাধু(০৫), পহেলা মে মটবাটিয়া গ্রামের ফিরোজ মোড়ল (২৭), ১৪ মে পাইকগাছার সুবোধ, ২০ জুলাই বোরহানপুরের মৃত মনু গাজীর ছেলে মোকছেদ গাজী ও ১১ সেপ্টেম্বর আগড়ঘাটার মফিজুল ইসলামের ছেলে মোস্তাফিজ (১৭)। নিসচা'র পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহণ আইন যথাযথ বাস্তবায়ন, ট্রাফিক আইন মানা, নিরাপদ সড়ক নিশ্চিত করা, বাধ্যতামূলক হেলমেট ব্যবহার সহ সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে লন্ডনে চিকিৎসাধীন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠিতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন এর দ্রুত সুস্থতা কামনা করা হয়। নিসচা উপজেলা শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, নিসচা'র সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজসহ চিকিৎসক সাংবাদিক ও সংগঠনের নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status