বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ব্যাপক আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশন ও সিআরএসএসের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার সকাল ১১টায়, উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ নাসির উদ্দীন এর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নুর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাখাল তলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অরজিৎ চক্রবর্ত্তী, শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী রুকাইয়া জাহান ফারিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এসময় প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।