ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জাতীয় চক্ষু ইনস্টিটিউটে হলো বেরোবিতে সংঘর্ষে আহত নিলয়ের অপারেশন
রুশাইদ আহমেদ, বেরোবি
প্রকাশ: Wednesday, 15 October, 2025, 4:15 PM

জাতীয় চক্ষু ইনস্টিটিউটে হলো বেরোবিতে সংঘর্ষে আহত নিলয়ের অপারেশন

জাতীয় চক্ষু ইনস্টিটিউটে হলো বেরোবিতে সংঘর্ষে আহত নিলয়ের অপারেশন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নিলয় বর্তমানে ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের মতে, নিলয়ের একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অপারেশন না করলে সেই চোখ দিয়ে ভবিষ্যতে দেখার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এর পরিপ্রেক্ষিতে, বুধবার (১৫ অক্টোবর) নিলয়ের চোখে অপারেশন করা হয় বলে জানান চিকিৎসকরা। তিনি বর্তমানে ইনস্টিটিউটের ৫১৮ নম্বর কক্ষে বিশ্রামে আছেন।

নিলয়ের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের বরাতে একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মারুফ হাসান রিফাত খান জানান, "আমরা জানতে চেয়েছিলাম ওর ক্ষতিগ্রস্ত চোখ পুরোপুরি সুস্থ করার কোনো উপায় আছে কি না। কিন্তু ডাক্তার জানিয়েছেন, কোনো উপায় নেই।"

তিনি আরও বলেন, "জানি না এরপর আর কী বলা উচিত। কিন্তু ছেলেটার এই অপূরণীয় ক্ষতির দায় আমরা কোনোদিন এড়িয়ে যেতে পারবো না।"

বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অধ্যয়ন অনুষদের ডিন এবং মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান জানান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে নিলয়ের অপারেশন হয়েছে শুনলাম। চিকিৎসকরা আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত সবকিছু পর্যবেক্ষণ করবেন। এরপর জানা যাবে নিলয়ের চোখের কী পরিস্থিতি। তাঁর চিকিৎসার সব ব্যয়ভার বিশ্ববিদ্যালয় থেকে বহন করা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সোমবার (১৩ অক্টোবর) রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে মার্কেটিংয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিলয়ের অবস্থা ছিল সবচেয়ে গুরুতর। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং মার্কেটিং বিভাগের ৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status