|
গণভোটের দাবিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন
এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() গণভোটের দাবিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন এ সময় জামায়াতের জেলা আমীর মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে মানববন্ধনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবু বকরসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদে উল্লিখিত ধারাগুলো কার্যকর এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে পিআর পদ্ধতি প্রবর্তন করে গণভোটের মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তুলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়নের দাবী জানান। এছাড়াও নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে, পৌর এলাকার বাতেন খাঁ মোড় এবং বড় ইন্দারা মোড়সহ জেলার বিভিন্ন স্থানে একযোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জামায়াতের নেতা-কর্মী ও সাধারণ জনগণ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত ছিলেন। ### |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
