ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
হজযাত্রীদের নিবন্ধন: ১৪ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 13 February, 2019, 11:34 PM

হজযাত্রীদের নিবন্ধন: ১৪ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ

হজযাত্রীদের নিবন্ধন: ১৪ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ

পবিত্র হজপালনে হজযাত্রীদের নিবন্ধনের সময় নির্ধারণ করে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের সময়সীমা ১৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত। আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করা যাবে ১৭ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনকারীদের সর্বশেষ ২২ হাজার ৭৬৪ ক্রমিক নম্বর ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪ লাখ ৭৯ হাজার ৮১৫ ক্রমিক নম্বর নির্ধারণ করে দিয়ে নিবন্ধনের নির্দেশনা দেওয়া হয়েছে।

উভয় ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের জন্য এমআরপি পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টর মেয়াদ থাকতে হবে হজের দিন থেকে পরবর্তী ৬ মাস অর্থাৎ, ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে ১১ ফেব্রুয়ারি মন্ত্রিসভা বৈঠকে ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৯’ এবং ‘হজ প্যাকেজ-২০১৯’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্যাকেজ-১ এ চার লাখ ১৮ হাজার ৫শ টাকা এবং প্যাকেজ-২ এ তিন লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় তিন লাখ ৪৪ হাজার টাকার কম নেওয়া যাবে না।

এবছর কোরবানির খচর ৪৭৫ রিয়াল থেকে বাড়িয়ে ৫২৫ রিয়াল করা হয়েছে। বেসরকারিভাবে প্লেন ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৮ হাজার টাকা।
এবছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status