ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯’র সাথে বান্ডেল অফার রবি ও এয়ারটেলের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 13 February, 2019, 5:20 PM

হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯’র সাথে বান্ডেল অফার রবি ও এয়ারটেলের

হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯’র সাথে বান্ডেল অফার রবি ও এয়ারটেলের

হুয়াওয়ের সর্বশেষ স্মার্টফোন ওয়াই সেভেন প্রো ২০১৯’র সাথে আকর্ষণীয় বান্ডেল অফার এনেছে রবি ও এয়ারটেল। অফারটির আওতায় ১৫ দিন মেয়াদী ৪ জিবি (২ জিবি যেকোন এবং ২ জিবি ৪.৫জি নেটওয়ার্কে) ডেটা উপভোগের সুযোগ পাবেন গ্রাহকরা।

সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে রবি’র ভাইস প্রেসিডেন্ট অবিনাশ মাথুর এবং হুয়াওয়ে’র কনজ্যুমার বিজনেস গ্রুপ’র (বাংলাদেশ) চানেল ডিরেক্টর শ্যানন ই বান্ডেলটি উদ্বোধন করেন।

ফেস আনলক ও অত্যাধুনিক সিনথেটিক কারুকাজসমৃদ্ধ স্মার্টফোনটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা। রবি ও এয়ারটেল’র ওয়াক-ইন-সেন্টার এবং হুয়াওয়ে’র সেলস আউটলেটের পাশাপাশি রবি’র ই-কমার্স সাইট রবিশপ ডটকমেও পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি।

রবিশপ থেকে হ্যান্ডসেটটি কিনলে ছয় মাসের ইএমআই (প্রতি মাসে ২ হাজার ৮৩৪ টাকা), বিনামূল্যে একটি ব্লুটুথ হেডসেট ও হোম ডেলিভারি সুবিধা পাবেন গ্রাহকরা।

হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ২৬ ইি  ডিসপ্লে, ¯œ্যাপ ড্রাগন ৪৫০ চিপসেট, ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি রম, ১৬ এমপি ফ্রন্ট ও ১৩ এমপি + ২ এমপি ব্যাক ক্যামেরা এবং ৪ হাজার অ্যাম্পিয়ার ব্যাটারি। মিডনাইট ব্ল্যাক, অরোরা ব্লু ও কোরাল রেড- বাজারে এই তিনটি রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।
-বিজ্ঞপ্তি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status