ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সংসদীয় কমিটির সদস্য হলেন এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 11 February, 2019, 3:35 PM

সংসদীয় কমিটির সদস্য হলেন এমপি এনামুল হক

সংসদীয় কমিটির সদস্য হলেন এমপি এনামুল হক

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক।

রোববারের অধিবেশনে সংসদ নেতার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ নয়টি কমিটি গঠনের প্রস্তাব করেন। পরে প্রস্তাবগুলো ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়। এ নিয়ে মোট ৩৪টি সংসদীয় কমিটি গঠন করা হল।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে একাব্বর হোসেনকে। তিনি গত দশম সংসদেও একই দায়িত্বে ছিলেন। এই কমিটির অন্য সদস্যরা হলেন- মন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, হাসিবুর রহমান স্বপন, আবু জাহির, রেজওয়ান আহাম্মেদ তৌফিক, ছলিম উদ্দিন তরফদার, শেখ সালাউদ্দিন ও সৈয়দ আবু হোসেন বাবলা।

প্রকৌশলী এনামুল হক রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। এর আগের মেয়াদে তিনি বানিজ্য মন্ত্রণালয় ও সংসদের লাইব্রেরী কমিটির সদস্য ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status