ভারতীয় বিমান বাহিনী প্রধান মার্শাল বীরেন্দর সিংহ ধানোয়া পাঁচদিনের সফরে বাংলাদেশে এসেছেন।
রোববার (১০ ফেব্রুয়ারি) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমান বাহিনী প্রধান মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে গতকাল তিনি ঢাকায় এসে পৌঁছান।
এতে জানানো হয়, বাংলাদেশ সফরে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে থাকছেন তার স্ত্রী কামালপ্রিত ধানোয়া ও দুই সদস্যের প্রতিনিধি দল।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বীরেন্দর। বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কয়েকটি ঘাঁটিও পরিদর্শন করবেন তিনি।
ভারতের বিমান বাহিনী প্রধানের বাংলাদেশ সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো মজবুত করবে।