ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
লামায় নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
মোঃ জুবাইরুল ইসলাম, লামা
প্রকাশ: Saturday, 4 October, 2025, 1:56 PM

লামায়  নদীতে গোসলে  নেমে পর্যটক নিখোঁজ

লামায় নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মোঃ সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ২০২৫ইং) দুপুর ১টা ৩০ মিনিটে লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড়স্থ হোয়াইট পিক ষ্টেশন রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে। 

নিখোঁজ পর্যটক মোঃ সোহান (২৭) রাজধানী ঢাকার মিরপুর ইউসিবি চত্বরের আবু হান্নান সরকার এর ছেলে। 

জানা যায়, ঢাকা থেকে দুই বন্ধু মোঃ সোহান ও মোঃ শাকিল লামায় মাতামুহুরী নদীর সাদা পাহাড়স্থ হোয়াইট পিক স্টেশন রিসোর্টে বেড়াতে আসে। দুপুরে ২ জন পর্যটক রিসোর্টের পাশে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে মোঃ সোহান নামে পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হয়। তার সাথে থাকা মোঃ শাকিল (২৭) নামে আরেকজন  সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হয়।

এদিকে ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লামা ফায়ার সার্ভিসের টিম। তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। নিউজ পাঠানো সময় পর্যন্ত নিখোঁজ পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়নি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, নিখোঁজ মোঃ সোহান এর বাড়িতে খবর দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status