ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
কাঁচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালক নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 October, 2025, 1:47 PM

কাঁচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালক নিহত

কাঁচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে কাঁচপুর ব্রিজের শিমরাইল অংশে দুটি ট্রাক থেমে ছিল। কিছু সময় পর প্রায় ১০০ গজ দূরে তাদের দুই চালকের মরদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, নিহতরা একই মালিকের দুটি ট্রাক চালাতেন। এর মধ্যে একটি ট্রাক নষ্ট হয়ে গেলে অপর ট্রাকটি সেটিকে পেছনে বেঁধে মেরামতের জন্য নিয়ে যাচ্ছিল। এ সময় ব্রিজের ডিভাইডারের উপর দিয়ে গাড়ি উঠিয়ে নেওয়ার চেষ্টা হয়। ধারণা করা হচ্ছে, চালকেরা হয়তো রাস্তা পার হচ্ছিলেন অথবা অন্য গাড়ির সাহায্য নিতে চাইছিলেন। ঠিক তখনই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। এদের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন ময়মনসিংহের রহমতপুর এলাকার রাকিব, যিনি ভালো ট্রাকটির চালক ছিলেন।

দুর্ঘটনার পর ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি দ্রুত ঘটনাস্থলে আসছেন বলে পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status